• Home
  • জেলার খবর
  • তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মেয়রের দায়িত্ব পেতে পারেন শোভন

তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মেয়রের দায়িত্ব পেতে পারেন শোভন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটে ভরাডুবির পর থেকেই মহাসংকটের মধ্য দিয়ে যাচ্ছে গোটা তৃণমূল কংগ্রেস। তার উপর নয়া সংযোজন ফিরহাদ হাকিমের, কলকাতা পুরসভার মেয়র পদ থেকে, ইস্তফা দেওয়া। পুরবোর্ড টিকে থাকবে নাকি পুরসভার দায়িত্ব যাবে প্রশাসকের হাতে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে চারিদিকে। এই আবহে রবিবার তৃণমূল ভবনে কলকাতার কাউন্সিলর ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নাম নিয়ে জোড় আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মেয়র পদ থেকে ববি হাকিমের ইস্তফার পর কলকাতা পুরসভা দাঁড়িয়ে অনিশ্চয়তার মুখে। ইতিমধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতর জানতে চেয়েছে যে বর্তমান পুরবোর্ড না ভেঙে দেওয়ার কারণ। পুর কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জবাবও দিতে হবে। এই পরিস্থিতিতে শহরের প্রশাসনিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে রবিবার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে দুপুর ৩টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন কলকাতার কাউন্সিলর ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের নিয়ে। দলীয় সূত্রে মারফত জানা গিয়েছে, পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে। 

পাশাপাশি নতুন মেয়র নির্বাচনের বিষয়টিও থাকবে আলোচনায়। ইতিমধ্যেই জোর গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে যে আবারও সেই দায়িত্ব দেওয়া হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে। যদিও দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই ব্যাপারে। কিন্তু বর্তমানে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে পুরসভাকে কেন্দ্র করে, তাতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে দ্রুত পদক্ষেপ করা দরকার তা কাটাতে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Scroll to Top