• Home
  • বিনোদন
  • “সেলেব হওয়া সত্ত্বেও শৃংখল জীবন” অমিতাভ বচ্চনকে নিয়ে বললেন তাঁর সহকর্মী

“সেলেব হওয়া সত্ত্বেও শৃংখল জীবন” অমিতাভ বচ্চনকে নিয়ে বললেন তাঁর সহকর্মী

Image

দেবজিৎ মুখার্জি: একটা লম্বা সময় ধরে গোটা বলিউড দাপিয়ে বেরিয়েছেন ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর ঝুলিতে একাধিক হিট ও সুপারহিট ছবি রয়েছে। বয়স অনেক হলেও এখনো তিনি সমানতালে বর্তমান প্রজন্মের অভিনেতাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। বলা ভালো, নিজের অভিনয়ের মাধ্যমে তা দিয়ে চলেছেন বর্ষিয়ান অভিনেতা। এখনো তাঁর ছবি মুক্তি পাবে জানলে, তাঁর অনুগামী সহ অন্যান্য দর্শকদের উন্মাদনা একেবারে অন্য মাত্রায় থাকে। 

তবে ‘বিগ বি’ একজন বড় মাপের সেলেব হওয়া সত্বেও তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখার বিষয়টি ছিল একেবারে দৃষ্টি আকর্ষণ করার মত। সেটে নিজের দায়িত্ব পালনের পর কিভাবে পরিবারকে সময় দিতেন, তা এক পডকাস্ট শোয়ে তুলে ধরলেন তাঁর সহকর্মী রাজা বুন্দেলা। তিনি দাবি করেন যে একজন প্রিয় অভিনেতা হওয়া সত্ত্বেও অমিতাভ বচ্চন সাধারণ মানুষের মতো জীবন কাটানো পছন্দ করেন। 

রাজা বুন্দেলা বলেন, “কোনও গসিপের মধ্যে উনি থাকতেন না। কাজ শেষ করে বাড়ি গিয়ে পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটানো পছন্দ করতেন। এমনকি আমি এটাও শুনেছি যে রাত্রি ৮টার পর তিনি বাড়িতে ইন্ডাস্ট্রির কাউকে আসতে দিতেন না। ওই সময়ের পর নাকি দরজা বন্ধ হয়ে যেত। আর এভাবেই উনি নাকি পরিবার, সংসার ও পেশাগত জীবনের মধ্যে ব্যালেন্স রেখে চলবেন।”

তিনি আরো বলেন, “একবার এক ছবি শুটিংয়ের সময় একটা ঘটনা ঘটেছিল। নিজের ছবির ধারাবাহিকতা ধরে রাখা নিয়ে উনি বেশ সচেতন। কিন্তু সেবার ওনার স্পটবয় ওনার জুতো মুম্বাইতে ফেলে এসেছিলেন। যখন সেটে এটা জানাজানি হয়, তখন কমবেশি সকলেই ভেবেছিলেন যে শুটিং হবে না পরের দিন। পার্টি করতে শুরু করেন সকলে সেই আনন্দে। কিন্তু পরের দিন উনি সকলকে চমকে দেন। সেই জুতো পরেই উনি নিজের লুকে তৈরি হয়ে যান সকাল সাড়ে ৭টার মধ্যে। আগের দিন স্পটবয়কে রাতারাতি মুম্বাই পাঠিয়ে পরের দিন সকালের প্রথম ফ্লাইটে জুতো আনিয়েছিলেন। ঠিক সময়ে রেডি হয়ে পরিচালক টিনু আনন্দকে শুটিং শুরু করতে বলেন। এটাই অমিতাভ বচ্চন, যিনি শৃঙ্খলার আরেক নাম।”

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top