• Home
  • জেলার খবর
  • জাহাঙ্গির গ্রেপ্তার হতেই তাঁর বাড়ি ও অফিসে ভাঙচুর

জাহাঙ্গির গ্রেপ্তার হতেই তাঁর বাড়ি ও অফিসে ভাঙচুর

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতার ত্রাস, তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’, জাহাঙ্গির খানের গ্রেপ্তারিকে ঘিরে সোমবার রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তাঁর গ্রেফতারির খবর জনসম্মুখে আসতেই জনরোষ আঁচড়ে পড়ল তাঁর বাড়ি ও পার্টি অফিসে। দুই জায়গাতেই রীতিমতো তাণ্ডব চলে। এখানেই শেষ নয়, মিষ্টি বিলিও করা হয় স্থানীয়দের তরফ থেকে। এক কথায়, তিনি গ্রেফতার হতেই আনন্দে মেতে উঠেছেন অনেকে।

জাহাঙ্গির খানের গ্রেপ্তার হয়েছেন, এই বিষয়টি জানাজানি হতেই শ্রীরামপুরে অবস্থিত তাঁর পার্টি অফিসের সামনে স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন। এরপর তালা ভেঙে ভিতরে ঢুকে টেবিল-চেয়ার, টিভি থেকে শুরু করে নানা জিনিসপত্র ভাঙচুর করা হয়। একই কান্ড ঘটে তাঁর বাড়িতেও। সেখানেও বিশাল ভাঙচুর চালানো হয় ক্ষুব্ধ জনতাদের তরফ থেকে। দলীয় কার্যালয়ের ভিতরে থাকা ত্রিপল সহ সরকারি ত্রাণ লুটপাট চালান কয়েকজন মুখ ঢেকে।

ফলতায় পুননির্বাচনের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না জাহাঙ্গির খানের। সূত্রের খবর, স্ত্রী-সন্তানকে নিয়ে বাংলা-নেপাল সীমান্তে তিনি গা ঢাকা দিয়েছিলেন। বদলে ফেলেছিলেন নিজের মোবাইল নম্বর। শুধু তাই নয়, খবরও নিচ্ছিলেন নেপালে স্কুলে সন্তানদের ভর্তি করার। তখন মোবাইল নম্বর ট্র্যাক করে জাহাঙ্গিরের খোঁজ পান রাজ্য এসটিএফের তদন্তকারীরা। সেই মতো সেখানে হানা দিয়ে তাঁকে পাকড়াও করা হয়। সূত্র মারফত খবর, তিনি নেপালে পালানোর ছক কষছিলেন সীমান্ত পেরিয়ে। তবে বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেফতার হন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ধৃত জাহাঙ্গিরের কি হয়। 

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top