দেবজিৎ মুখার্জি: মুল্লানপুর টেস্টে রানের পাহাড় গড়ার পথে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমদিনের খেলা শেষে তাদের স্কোর ৩ উইকেটে ৩৬৮। অর্থাৎ, বড়সড় কোন ধ্বস না নামলে, শুভমান গিলরা যে এক বিশাল টোটাল বোর্ডে তুলবেন, তা বলাই বাহুল্য।
শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। নেমেই মারমুখী রুপ ধারণ করেছিলেন যশস্বী জয়েসওয়াল। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩২ বলে ২৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তাঁর ব্যাট থেকে আসে মোট পাঁচটি বাউন্ডারি।
এরপর বড় পার্টনারশিপ গড়েন কেএল রাহুল ও সাই সুদর্শন। ১০৪ বলে ৮১ রানের এক আগ্রাসী ইনিংস খেলে আউট হন সুদর্শন। অন্যদিকে শতরান করার পরই প্যাভিলিয়ন ফেরেন রাহুল। শতরানের গণ্ডি পার করেন শুভমান গিলও। তিনি অপরাজিত রয়েছেন ১০৩ রানে। অন্যদিকে, ঋষভ পান্থ অপরাজিত রয়েছেন ৫০ রানে। এবার দেখার শেষ পর্যন্ত কত রানে থামে ভারতের ইনিংস। বলে রাখা ভালো, এদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছে টিম ইন্ডিয়ার মানব সুথারের।



By














