• Home
  • জেলার খবর
  • “এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় পালাব” আনুগত্যের প্রমাণ দিলেন কুনাল

“এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় পালাব” আনুগত্যের প্রমাণ দিলেন কুনাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দলের খারাপ সময়েও যে তিনি দলের পাশে থাকবেন, তা ফের প্রমাণ করলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ। দল যখন নানা পরিস্থিতির সম্মুখীন হয়ে চলেছে এবং বেসুরো নেতারা, তখন সমাজমাধ্যমে নিজের আনুগত্যের প্রমাণ দিলেন এই হেভিওয়েট নেতা। তিনি সাফ জানালেন যে তিনি অনেকের কাছে খারাপ হলেও এতটা খারাপ নন যে দলের কঠিন সময়ে অঙ্ক কষে পালাবেন। শুধু তাই নয়, তাঁর পোস্টে দলের প্রতি একপ্রকার অভিমানও দেখা গেল। 

অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, যার মধ্যে অন্যতম দলের অন্দরের অসন্তোষ ও মতপার্থক্য জনসম্মুখে আসা এবং নেতাদের বেসুরো হওয়া। প্রতিনিয়ত দলকে এই ধরনের ঘটনার জন্য অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, দলের অস্তিত্ব নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে চারিদিকে।

এই পরিস্থিতিতে দলের প্রতি নিজের আনুগত্যের প্রমাণ দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের বক্তব্য তুলে ধরেন প্রাক্তন শাসকদলের এই প্রভাবশালী নেতা। তিনি লেখেন, “আমি হয়ত অনেকের কাছে খারাপ। কিন্তু এতটা খারাপ নই যে দলের সঙ্কটের সময় নিজের অঙ্ক কষে পালাব।” নিজের দলের প্রতিও অভিমান দেখা তিনি। কুনাল ঘোষ লেখেন, “দল আমাকে জীবনের কঠিন দিনে অকারণ অপবাদের বিপদে ফেলে পাশে দাঁড়ায়নি। কিন্তু দলের বিপদে আমি সঙ্গে থেকে দেখিয়ে দিয়ে যাব আমার রক্তে বেইমানি নেই। আমি কুণাল ঘোষ। যাঁরাই থাকবেন দিদির সঙ্গে, সহযোদ্ধা হিসেবে আছি।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top