• Home
  • জেলার খবর
  • ফুলিয়া রেল স্টেশনে উচ্ছেদ অভিযানের নোটিস ঘিরে চিন্তিত হকাররা

ফুলিয়া রেল স্টেশনে উচ্ছেদ অভিযানের নোটিস ঘিরে চিন্তিত হকাররা

Image

দেবজিৎ মুখার্জি, নদীয়া: বর্তমানে রাজ্যের হকাররা চলতি হকার উচ্ছেদ অভিযান নিয়ে অত্যন্ত চিন্তিত। এই আবহে রেলের তরফ থেকে হকার উচ্ছেদ অভিযানের নোটিস জারি করা হলো ফুলিয়া রেল স্টেশনে, যেখানে বলা হয়েছে ২৫ তারিখ অভিযান চলবে এবং ২৪ তারিখের মধ্যে স্বেচ্ছায় ব্যবসায়ীদের খালি করে দিতে হবে স্টেশন চত্বর। 

বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই প্রসঙ্গে রানাঘাট উত্তর-পশ্চিম মণ্ডলের সহ-সভাপতি বিজয় কুমার মণ্ডলের বক্তব্য, “যাতে সাধারণ মানুষের সুবিধা হয়, তাতে রেলের উন্নয়নের জন্য যদি প্রয়োজন পড়ে জায়গার, তাহলে নিতেই পারে। তবে কারোর রুজি-রোজগার বন্ধ হোক, সেটা আমরা চাই না।”

তিনি আরো বলেন, “পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তাঁদের জন্য যাঁরা এখানে অনেকদিন ধরে ব্যবসা করছেন। উচ্ছেদের নোটিস যখন আগেও পড়েছিল, তখন বিষয়টি নিয়ে বিধায়ক ও সাংসদ উদ্যোগ নিয়েছিলেন। এবারও আমরা চাই যে হকারদের স্বার্থ রক্ষা হোক এবং তাঁরা দরকারি সুবিধা পান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top