• Home
  • জেলার খবর
  • প্রতীকের তৃণমূলে যোগ দেওয়ায় কি স্ত্রী শিরিন শশুরবাড়ি ছেড়েছেন? জবাবে দিলেন শিরিন

প্রতীকের তৃণমূলে যোগ দেওয়ায় কি স্ত্রী শিরিন শশুরবাড়ি ছেড়েছেন? জবাবে দিলেন শিরিন

Image

দেবজিৎ মুখার্জি: রাজ্য রাজনীতিতে এখন একটাই নাম ঘোরাফেরা করছে। আর সেটি হল, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া, প্রতীক উর রহমান। তাঁর কিভাবে দল ছাড়া অনেকেই মেনে নিতে পারেননি, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতে তাঁর রাজনৈতিক সতীর্থ ও স্ত্রী শিরিন সুলতানা তা মেনে না নিতে পেরে নাকি ঘড় ছেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় পোস্ট দেখা যাচ্ছে। তবে বাস্তবে কি তা হয়েছে? জবাবে শিরিন পরিষ্কার করে দেন যে সবটা ভুয়ো।

এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় প্রতীক উর রহমানের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া। বিষয়টি জনসম্মুখে আসতেই শুরু হয় জোর রাজনৈতিক তরজা। তীব্র কটাক্ষ করা হয় সিপিএমের তরফ থেকে। দলের বর্ষীয়ান ও প্রভাবশালী নেতারা এই ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছেন। দলের অনেকেই বিষয়টি মেনে নিতে পারেননি এবং চরম ক্ষুব্ধ হয়েছেন।

তবে এই সবকিছুর মাঝে সমাজমাধ্যমে এমন পোস্ট ছড়িয়ে পড়েছে যে প্রতীকের স্ত্রী শিরিন এই দলবদল মেনে নিতে পারেননি এবং এই কারণে বৈবাহিক জীবনে অশান্তি বেড়েছে বলে তিনি নাকি অভিমানে ঘড় ছেড়েছেন। যদিও পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন শিরিন। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এটি গুজব। ‘সংবাদ প্রতিদিন’কে শিরিন বলেছেন, “এই সবটাই রটনা এবং ইচ্ছা করে ছড়ানো হচ্ছে।” শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন, “এসব যারা করছে, তারা ভালো চায় না আমাদের।”

প্রসঙ্গত, সম্প্রতি সিপিএমের কাজে ক্ষুব্ধ হয়ে রাজ্য ও জেলা কমিটি থেকে পদত্যাগ করেন প্রতীক উর রহমান এবং এরপর লাগাতার আক্রমণ করেন সিপিএমকে। তাঁর সঙ্গে দলের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের লড়াই একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছিল। বিমান বসুর তরফ থেকে চেষ্টা করা হয় তাঁর মান ভাঙার। কিন্তু তিনি তাতে সফল হননি। সেলিমের তরফ থেকেও এই বিষয়ে মতামত জানিয়ে দেওয়া হয়। 

তবে এই সবকিছুর মাঝে শোনা যাচ্ছিল যে তিনি হয়তো শীঘ্রই তৃণমূলে যোগ দিতে পারেন। অবশেষে সেটাই হল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রতীক। তাঁর যোগদান করার সময়ে আলিমুদ্দিন থেকে তাঁকে বহিষ্কারের চিঠি আসে।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top