• Home
  • বিনোদন
  • প্রথমদিনে বক্স অফিসে ঝড়ো ব্যাটিং ‘বর্ডার ২’এর

প্রথমদিনে বক্স অফিসে ঝড়ো ব্যাটিং ‘বর্ডার ২’এর

Image

দেবজিৎ মুখার্জি: যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হলো। মুক্তি পেয়ে বক্স অফিস কাপালো ‘বর্ডার ২’। ব্যাপক ব্যবসা করল বক্স অফিসে। বিস্তারিতভাবে বলতে গেলে, রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’এবং বিকি কৌশল অভিনীত ‘ছাবা’কে ভালোই টক্কর দিচ্ছে। প্রথমদিনই ৩০ কোটির বেশি ব্যবসা করল ছবিটি। প্রথমদিনের বক্স অফিস কালেকশন থেকে বোঝা যায় যে সিনেমাপ্রেমীদের উন্মাদনা কেমন ছিল এই ছবি ঘিরে।

জানা গিয়েছে, প্রথমদিনে ‘বর্ডার ২’এর বক্স অফিস কালেকশন ৩২.১০ কোটি। ‘ছাবা’র প্রথমদিনের বক্স অফিস কালেকশন ছিল ৩৩.১০ কোটি এবং ‘ধুরন্ধর’এর ৩৩.৬৯ কোটি। পরিচালক অনুরাগ সিং আশাবাদী আগামী ৩ দিনে ‘বর্ডার ২’ সমস্ত রেকর্ড ভেঙে দেবে। কারণ দর্শকদের এই ছবি ঘিরে আগ্রহ তুঙ্গে থাকবে শনি-রবি সহ সাধারণতন্ত্র দিবসের ছুটিতেও। ছবির নির্মাতারা মনে করছেন যে সোমবার ছবির বক্স অফিস কালেকশন ১৫০ কোটি পেরিয়ে যাবে।

প্রসঙ্গত, পাক বিরোধী গল্পের জন্য বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ হয়েছে ‘বর্ডার ২’। নির্মাতাদের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল যাতে ছবিটি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে মুক্তি পায়। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা সফল হননি। সূত্র মারফত জানা গিয়েছে যে ছবিতে বেশ কয়েকটি পাক বিরোধী ডায়লগ রয়েছে এবং সেই কারণেই প্রদর্শনে নারাজ মধ্যপ্রাচ্যের দেশগুলি। তবে এতে ছবির ব্যবসার উপর কোন চাপ পড়বে না বলে মনে করছেন নির্মাতারা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কত আয় করতে পারে ছবিটি। কত কোটির ক্লাবে প্রবেশ করবে ছবিটি, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সিনেমাপ্রেমীদের মধ্যে।

Releated Posts

এবার কি অবসর নিতে চান? মজার ছলে যা বললেন আক্কি……

মজার ছলে তিনি এর উত্তর দেন। পাশাপাশি পরিষ্কার করে দেন যে অবসরের চেয়ে শুটিংয়ে যাওয়া অনেক ভালো। শুধু…

ByByHafizur Rahaman Jun 12, 2026

ফের বিজেপির কর্মসূচিতে দেখা গেল যশকে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিজেপির তরফ থেকে। সেখানে তাঁকে গাছ লাগানোর পাশাপশি বক্তব্য…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

চারু মার্কেট থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের সোহমের বিরুদ্ধে

এবার বিপাকে বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top