• Home
  • জেলার খবর
  • বিমানের হস্তক্ষেপেও হলো না সমাধান, নিজের সিদ্ধান্তে অনড় প্রতীক

বিমানের হস্তক্ষেপেও হলো না সমাধান, নিজের সিদ্ধান্তে অনড় প্রতীক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রতীক উর রহমানকে নিয়ে চাপ আরো বাড়লো সিপিএমের! কি ঘটেছে এবার? বামেদের বর্ষিয়ান নেতা বিমান বসু তাঁকে ঘরে ফেরাতে পারলেন না। বিমান বসুকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাঁর প্রতি শ্রদ্ধা থাকলেও দলের কাজকর্মে তিনি অত্যন্ত বিরক্ত এবং সেই কারণেই বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার চরিত্র প্রতীক উর রহমান। গত সোমবার তিনি সিপিএমকে রাজ্য ও জেলা কমিটি থেকে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা চিঠি মারফত জানিয়েছেন। বিষয়টি জানাজানি হতেই বঙ্গ রাজনীতিতে পড়ে যায় হইচই। তার উপর বিষয়টি অন্য পর্যায়ে পৌঁছে যায় যখন শোনা যায় যে তিনি নাকি ঘাসফুল শিবিরের পতাকা ধরবেন। যদিও তিনি সরাসরি জানাননি যে আদৌ শাসক শিবিরে যোগ দেবেন কিনা। তবে এটা পরিষ্কার করে দিয়েছেন যে অনেক দলই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।

এমন পরিস্থিতিতে প্রতীক উরের মান ভাঙ্গানোর জন্য বিমান বসুর তরফ থেকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। এই প্রসঙ্গে প্রতীক জানিয়েছেন যে একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে এবং তাতে বিমান বসু তাঁকে আলিমুদ্দিনে বৈঠকে বসার প্রস্তাব দেন। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। কেন তা ফিরিয়ে দিয়েছেন, সেটাও জানান প্রতীক। 

তিনি নাকি বর্ষিয়ান বাম নেতাকে জানিয়েছেন, “আমি অমান্য করতে পারি না আপনার আদেশ। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আপনার মুখোমুখি আমি হতে পারব না।” অর্থাৎ প্রতীক পরিষ্কার করে দেন যে বিমান বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও দলের কাজকর্মের প্রতি তিনি অত্যন্ত অসন্তুষ্ট। তাঁর অভিযোগ, দলকে বেশ কিছু বিষয়ে জানানো হলেও তারা গুরুত্ব দেয়নি। বারংবার একই জিনিস ঘটতে থাকার কারণে তিনি এই পথে হেটেছেন। বর্তমানে তিনি সরে আসেননি নিজের অবস্থান থেকে এবং সেই কারণে বিমান বসু হস্তক্ষেপ করা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি।

Releated Posts

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top