• Home
  • জেলার খবর
  • শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের

শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২৫ সালে তৎকালীন বিরোধী দলনেতা, তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বারুইপুরের বিজেপির সভাপতি, তথা আইনজীবী, গৌতম চক্রবর্তী। শুধু তাই নয়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের গণনাকেন্দ্রের অন্দরে পুলিশকে ধাক্কাধাক্কি এবং গেরুয়া শিবিরের কর্মীদের মারধরের অভিযোগ তুলে বারুইপুর পশ্চিম ১ নম্বর মন্ডল বিজেপির যুব সভাপতি স্বরূপ দত্ত লিখিত অভিযোগ আলাদাভাবে জমা দেন। জানা গিয়েছে, বুধবার তিনি অভিযোগ দায়ের করেন বারুইপুর থানায় গিয়ে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। 

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর, দুটি স্পর্শকাতর আসন থেকেই জয় নিজের নামে করেছিলেন তিনি। নন্দীগ্রামে তিনি পরাজিত করেন পবিত্র করকে। অন্যদিকে, ভবানীপুরে তিনি পরাজিত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কারচুপি করা হয়েছে।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের একাধিক প্রভাবশালীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বিধানসভায় তিনি শপথ নেন ভবানীপুরের বিধায়ক হিসেবে এবং ছাড়েন নন্দীগ্রামের আসন। এই কয়েকদিনে একাধিক বড় সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার দেখার বিষয় যে তাঁর শাসনকালে কতটা উন্নতি হয় পশ্চিমবঙ্গের এবং তিনি দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করতে পারেন কিনা। কী হয় শেষ পর্যন্ত? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজ্য ও রাজনৈতিক মহলে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top