• Home
  • জেলার খবর
  • ফের অভিষেকের বাড়িতে সিআইডি, মঙ্গলবার দিতে বলা হয়েছে হাজিরা

ফের অভিষেকের বাড়িতে সিআইডি, মঙ্গলবার দিতে বলা হয়েছে হাজিরা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জাল কাণ্ডের তদন্তে ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি। সোমবার তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি তা এড়িয়েছেন। তার আগেই তিনি উড়ে গিয়েছিলেন দিল্লির উদ্দেশে। আজ ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। মঙ্গলবার ফের ঘাসফুল শিবিরের সেনাপতিকে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা আরও বেড়ে চলেছে রাজ্য রাজনীতির।

সই জাল কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন চিঠি লিখে সিআইডির থেকে তিনি সময় চান। কিন্তু তার মাঝেই ফের তাঁর কালীঘাটের বাড়িতে এসে হাজির হন সিআইডির আধিকারিকরা হাতে একাধিক কাগজপত্র নিয়ে। জানা গিয়েছে, ফের আগামীকাল তাঁকে তলব করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই ঘটনায়, লাগাতার তলব ঘিরে রাজ্য রাজনীতিতে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।

প্রসঙ্গত, ‘সই জাল কাণ্ডে’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ককে নোটিস পাঠিয়েছিল সিআইডি। অন্যদিকে এই ঘটনায় ঘাসফুল শিবিরের তরফ থেকে বহিষ্কার করা হয় দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে, যার থেকে অভিষেক ঘটে ‘নব তৃণমূল ব্লক’এর। দিন যত যাচ্ছে, ততই বিষয়টি নিয়ে অস্বস্তি বেড়ে চলেছে প্রাক্তন শাসকদলের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। গোটা পর্বে নতুন কোনও টুইস্ট আসে কিনা, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে বর্তমানে রাজ্যবাসী সহ রাজনৈতিক মহলের নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। যেভাবে লাগাতার তাঁকে তলব করে চলেছে সিআইডি, তাতে এরপর কি হতে পারে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তেজনা পৌঁছেছে চরমে।

Scroll to Top