• Home
  • জেলার খবর
  • বসিরহাটে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, ধৃত ১

বসিরহাটে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি, ধৃত ১

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ভোট-পরবর্তী হিংসাকে ঘিরে উত্তপ্ত বসিরহাট। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা এবং এরপর বিজেপি কর্মীকে লক্ষ্য করে চালানো হলো গুলি। আহত বিজেপি কর্মীর নাম রোহিত রায়, ওরফে চিন্টু। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায়। অভিযোগের আঙ্গুল ওঠে তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে।

রোহিতের পেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। তাঁর নাম জাহিনুর গাজি। বৃহস্পতিবার বসিরহাট পুলিশের তরফ থেকে ধৃত জাহিনুরকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণও করা হয়। এলাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নয়াভাবে উত্তেজনা আর না ছড়ায়। 

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে ওপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে তৃণমূল ও বিজেপি। যদিও তদন্তকারীদের বক্তব্য, তাঁরা খতিয়ে দেখছেন যে রাজনৈতিক বিবাদের পাশাপাশি ব্যক্তিগত অশান্তি বা এলাকা দখলের বিষয় রয়েছে কিনা। জাহিনুরকে জেরা করে তল্লাশি চালু করা হয়েছে বাকিদের খোঁজে।

Releated Posts

অস্বস্তিতে পড়লেন মহুয়া! তাঁকে দেখে চোর স্লোগান সহযাত্রীদের

রাজ্যে পালাবদল ঘটতেই অস্বস্তিতে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। কী ঘটেছে তাঁর সঙ্গে? বিমানে তাঁকে পড়তে হলো…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতার পাশে অখিলেশ! কী বললেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনি হারেননি।” তাঁর অভিযোগ, কারচুপি হয়েছে ভোটে। নির্বাচন প্রভাবিত করেছে বিজেপি, কমিশন ও…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ নদীয়াতে

বিজেপি সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল জালানোকে কেন্দ্র করে চাঞ্চল্য বার্নিয়া এলাকায়। মঙ্গলবার এলাকায় প্রথমে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা মমতা ব্যানার্জীর…

ByByDebojit Mukherjee May 7, 2026

“কাজ করেছে পুলিশের বড় মাথা” চন্দ্রনাথ হত্যাকাণ্ডে দাবি অর্জুনের

বৃহস্পতিবার অর্জুন সিং বলেন, “এভাবে চন্দ্রনাথকে হত্যার পরিকল্পনায় কাজ করেছে পুলিশের বড় মাথা। এখন রেকিও প্রযুক্তি-নির্ভর। অনায়াসে করা…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top