• Home
  • দেশ
  • যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণ আশারাম বাপুর

যোধপুর সেন্ট্রাল জেলে আত্মসমর্পণ আশারাম বাপুর

Image

দেবজিৎ মুখার্জি: নাবালিকা ধর্ষণ মামলায় বড় আইনি ধাক্কা আশারাম বাপুর। রাজস্থান হাইকোর্ট তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখার পর তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মসমর্পণ করেন যোধপুর সেন্ট্রাল জেলে। তিনি সংশোধনাগারে ফেরার সময়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় অনুগামীদের মধ্যেও। আশারাম গাড়ির ভিতর থেকেই হাত নেড়ে শুভেচ্ছা জানান সমর্থকদের উদ্দেশে। ঘনিষ্ঠ মহলের একাংশ বলেন, “তিনি নিরপরাধ, এখনও চলবে আইনি লড়াই।”

২০১৩ সালে আশারাম বাপুর বিরুদ্ধে রাজস্থানের এক আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপর পুলিশ তাঁকে আটক করে আগস্ট মাসে মধ্যপ্রদেশের ইন্দোর এলাকা থেকে। ২০১৮ সালে পকসো আদালত তাঁকে আমৃত্যু কারাবাসের রায় দেয়। পরে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। 

তিনি অন্তর্বর্তী মুক্তিও পেয়েছিলেন শারীরিক সমস্যার কথা জানিয়ে। গত অক্টোবর থেকে আশারামের ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হয়েছিল আগামী ৭ জুলাই পর্যন্ত। তবে বুধবার যোধপুর বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে নির্দেশ দেয় দ্রুত সংশোধনাগারে ফেরার। সেই নির্দেশানুযায়ী তিনি কারাগারে পৌঁছান বৃহস্পতিবার সন্ধ্যায়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top