নিউজ ডেস্ক: লিও মেসির হ্যাটট্রিক দিয়ে চলতি ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল অ্যালজেরিয়াকে। ম্যাচের ফলাফল ৩-০। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে পুরোপুরি দিশাহীন দেখিয়েছে অ্যালজেরিয়াকে।
ম্যাচটি খেলা হয় কানসাস সিটি স্টেডিয়ামে। প্রথম মিনিট থেকে গোল করার লক্ষ্যে আগ্রাসী ফুটবল খেলা শুরু করে গতবারের বিশ্বজয়ী দল। ১৭ মিনিটে নিজের ও দলের প্রথম গোলটি করেন তারকা ফুটবলার লিও মেসি। এরপরও চলতে থাকে তাদের আগ্রাসী ফুটবল। তবে প্রথমার্ধে আর গোল করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ জারি থাকে আর্জেন্টিনার। একই ছন্দে খেলতে দেখা যায় তাদের। পরপর আক্রমণ চালাতে থাকে তারা। অবশেষে ৬০ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। হ্যাটট্রিক করতে খুব বেশি সময় নেননি তিনি। ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি এবং এর সাথে ছুঁয়ে নেন ক্লোসের রেকর্ড। অবশেষে ম্যাচ শেষ হয় ৩-০ ফলাফলে। এই মুহূর্তে ‘গ্রুপ জে’তে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং চতুর্থ স্থানে অ্যালজেরিয়া।



By











