• Home
  • দেশ
  • “মোটা অংকের টাকার গরমিল” রাম মন্দিরের অনুদানের হিসাব নিয়ে বিস্ফোরক অভিযোগ অখিলেশের

“মোটা অংকের টাকার গরমিল” রাম মন্দিরের অনুদানের হিসাব নিয়ে বিস্ফোরক অভিযোগ অখিলেশের

Image

দেবজিৎ মুখার্জি: বিস্ফোরক অভিযোগ তোলা হলো উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সপা সাংসদ, অখিলেশ যাদবের তরফ থেকে। রবিবার রাম মন্দিরের অনুদানের হিসেব নিয়ে প্রশ্ন তুলে তিনি মোটা অংকের টাকার গরমিলের অভিযোগ তোলেন। ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে ইউপি সহ জাতীয় রাজনীতিতে। এখানেই শেষ নয়, এই ব্যাপারে আদালতের হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন মুলায়ম পুত্র। 

সমাজমাধ্যমে পোস্ট করে অখিলেশ যাদব দাবি করেন, এটি বেশ উদ্বেগজনক ও দুঃখজনক খবর বিশ্বের রাম ভক্তদের জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, হিসাব মিলছে না ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানের এবং কেউ পরিষ্কার করে কিছু বলতে চাইছেন না এই বিষয়ে। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বিষয়টি শুধুমাত্র সীমিত নয় আর্থিক অনিয়মের প্রশ্নে, বরং রাম ভক্তদের বিশ্বাস ও আবেগের সাথে জড়িয়ে। আদালতের হস্তক্ষেপেরও দাবি জানান অখিলেশ। 

সমাজবাদী পার্টির মিডিয়া সেল সমাজমাধ্যমে লেখে, “অযোধ্যায় রাম মন্দিরের অনুদান কোটি কোটি টাকা অনিয়মের অভিযোগ, একইসাথে এই পর্যন্ত মন্দির তৈরির জন্য কত টাকা জোগাড় হয়েছে এবং সেই টাকা খরচ করা হয়েছে কোথায় ও কীভাবে, তার পুরো হিসাব প্রকাশের দাবি জানানো হয়েছে জনসম্মুখে।” তবে শ্রীরাম জন্মভূমির ট্রাস্টের অন্যতম প্রধান দীনেন্দ্র দাসের বক্তব্য, “বিশ্বাস রয়েছে এ আমাদের শ্রীরামের ঐতিহ্যের প্রতি। যদি কোনও ভুল হয়ে থাকে এতে, তবে তার বিচার স্বয়ং ভগবান রাম করবেন। তাকে শাস্তি দেবেন।” এবার দেখার বিষয় যে ঘটনার জল কতদূর গড়ায় এবং আগামীদিনে কোনও বিস্ফোরক তথ্য উঠে আসে কিনা।

Releated Posts

রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরি: ট্রাস্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিনয়-ব্রিজভূষণ

অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দানের টাকা চুরির ঘটনায় ট্রাস্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাম মন্দির আন্দোলনের অন্যতম দুই…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আবারও ধর্নায় বসতে চলেছে ককরোচ জনতা পার্টি

আবারও ধর্নায় বসতে চলেছে অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টি। শনিবার, ২০ জুন, রাজধানীর যন্তর মন্তরে ফের শান্তিপূর্ণ বিক্ষোভ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান।…

ByByHafizur Rahaman Jun 17, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top