• Home
  • জেলার খবর
  • হুমায়ুনের বিতর্কিত স্টিং ভিডিও নিয়ে অবস্থান স্পষ্ট করল এজেইউপি

হুমায়ুনের বিতর্কিত স্টিং ভিডিও নিয়ে অবস্থান স্পষ্ট করল এজেইউপি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দলের চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিতর্কিত স্টিং ভিডিও নিয়ে অবস্থান স্পষ্ট করল আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার সাংবাদিক বৈঠক করেন দলের মুখপাত্র কামাল হোসেন। তাঁর সাফ কথা, পুরো অংশটি প্রকাশ্যে আনা হবে শীঘ্রই এবং ভিডিওটি কেটে এডিট করে পোস্ট করে হুমায়ুন কবিরকে হেনস্থা করা হয়েছে। 

তিনি এও জানিয়েছেন ভিডিওটি পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিকে এবং ইতিমধ্যেই এই নিয়ে দ্বারস্থ হয়েছেন হাই কোর্টের। তাঁর বক্তব্য, ভিডিওটি ২০২৫ সালের ১৯ ডিসেম্বরের, যা পোস্ট হয়েছে ৮ই এপ্রিল। তবে এতদিন পরে কেন পোস্ট করা হলো, তাঁর অভিসন্ধী নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই কমিশন থেকে শুরু করে একাধিক জায়গায় জানানো হয়েছে যে আইডি থেকে পোস্ট করা হয়েছে, তা নিয়ে।

তিনি বলেন, “যেদিন ভিডিয়ো শুট হয়েছে, তৃণমূল কংগ্রেস তখন কেন জনসম্মুখে আনল না? হুমায়ুন কবীর তাদের ঘুম উড়িয়ে দিয়েছে। তাই এসব করছে ওরা।”

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top