গ্রেফতার অভিষেকের ‘ডান হাত’ জাহাঙ্গির

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: গ্রেফতার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ জাহাঙ্গির খান। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এমনিতেই ভোটে ভরাডুবির পর থেকে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা ঘাসফুল শিবির, তার উপর পুষ্পার গ্রেফতার হওয়ায় যে তারা আরও বড় ধাক্কা খেয়েছে, তা বলাই বাহুল্য। 

ফলতায় পুননির্বাচনের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না সেখানকার ত্রাস, তথা তৃণমূল প্রার্থী, জাহাঙ্গির খানের। সূত্রের খবর, স্ত্রী-সন্তানকে নিয়ে বাংলা-নেপাল সীমান্তে তিনি গা ঢাকা দিয়েছিলেন। বদলে ফেলেছিলেন নিজের মোবাইল নম্বর। শুধু তাই নয়, খবরও নিচ্ছিলেন নেপালে স্কুলে সন্তানদের ভর্তি করার। তখন মোবাইল নম্বর ট্র্যাক করে জাহাঙ্গিরের খোঁজ পান রাজ্য এসটিএফের তদন্তকারীরা। সেই মতো সেখানে হানা দিয়ে তাঁকে পাকড়াও করা হয়। সূত্র মারফত খবর, তিনি নেপালে পালানোর ছক কষছিলেন সীমান্ত পেরিয়ে। তবে বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেফতার হন।

প্রসঙ্গত, ফলতায় পুননির্বাচনের ৪৮ ঘন্টা আগে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন জাহাঙ্গির খান, যা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছিল রাজ্যে রাজনীতিতে। তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। যদিও ঘাসফুল শিবিরের তরফ থেকে বিষয়টি নিয়ে অবস্থান জানানো হয়। সেখানে বড় ব্যবধানে জয় পান বিজেপি প্রার্থী। এবার দেখার বিষয় যে জাহাঙ্গির খান গ্রেফতার হওয়ায় কি বিস্ফোরক তথ্য উঠে আসে। আরো কি বড়সড় বিপদে পড়তে চলেছে ঘাসফুল শিবির? এই মুহূর্তে এটাই একটা বড় প্রশ্ন, যা ঘোরাফেরা করছে রাজ্যবাসীদের মনে। এবার দেখার আগে কি হয়।

Releated Posts

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

বাইরে বেরোতেই ডিম হামলা অরূপের উপর

প্রায় ৩ ঘন্টা পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পুলিশি ঘেরাটোপে বাইরে বেরোতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া…

ByByHafizur Rahaman Jun 18, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন উদযাপন শুরু হবে ১৯ তারিখ ‘রান ফর যোগা’ কর্মসূচির দ্বারা। ২০…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top