• Home
  • জেলার খবর
  • ঝাড়গ্রাম থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা অভিষেকের, কী বললেন?

ঝাড়গ্রাম থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা অভিষেকের, কী বললেন?

Image

দেবজিৎ মুখার্জি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের লালগড় সজীব সংঘ মাঠের জনসভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, যুবসাথীর ফর্ম ফিলআপ করা সত্বেও যাঁরা এখনো পর্যন্ত টাকা পাননি, ৪ মে ফল বেরোনোর পর দু-চারজন-দশজন যদি বাকি থাকেন, তাঁরা সকলেই টাকা পাবেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যুবসাথীতে যাঁরা ফর্ম ফিলআপ করেছিলেন এবং এখনও টাকা পাননি, তার কারণ ভোট ঘোষণা হয়েছিল ১৬ তারিখ। ফল বেরোবে ৪ মে, তারপর সকলেই যুবসাথীতে…যদি বাকি থাকেন দু-চারজন-দশজন, টাকা পাবেন সকলেই। বঞ্চিত হবেন না কেউ। কথা দিচ্ছি আমরা আপনাদের।”

লক্ষীর ভান্ডার নিয়েও আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোন ফাঁদে পা দেবেন না মায়েরা। তৃণমূল যতদিন আছে, লক্ষীর ভান্ডার পাবেন আজীবন আপনারা। প্রতিজ্ঞা আমাদের। এই বাংলায় যতদিন তৃণমূল থাকবে, ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবেন মায়েরা।”

Releated Posts

‘ব্যান কালচার’ নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুদ্রনীল

রুদ্রনীলের অভিযোগ, অতীতে একাধিক শিল্পী বঞ্চিত হয়েছেন কাজের সুযোগ থেকে। তাঁর আরো বক্তব্য, এর নেপথ্যে মত প্রকাশের স্বাধীনতার…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের

তিনি বলেন, “উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। পারি না হারতে। এখন সেই অবস্থা ওর।…

ByByDebojit Mukherjee May 6, 2026

মমতা-অভিষেকের নিরাপত্তায় কাটছাঁট

মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ…

ByByDebojit Mukherjee May 6, 2026

শনিবার শপথ নেবে নয়া মন্ত্রিসভা

যদিও রাজভবনে আনুষ্ঠানিক শপথগ্রহণ মিটিয়ে তার উদযাপন সমাবেশ ব্রিগেড ময়দানে হবে কিনা, নাকি ব্রিগেডেই গোটা অনুষ্ঠানটা হবে, এখনো…

ByByDebojit Mukherjee May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top