খাতড়াকে পুরসভা করার ঘোষণা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, বাঁকুড়া: জঙ্গলমহল থেকে বড় ঘোষণা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর প্রতিশ্রুতি, খাতড়াকে পুরসভা করে দেওয়া হবে। 

রানিবাঁধ বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী তনুশ্রী হাঁসদার সমর্থনে জনসভা করেন ঘাসফুল শিবিরের সেনাপতি। সেখান থেকে তাঁর পরিষ্কার বার্তা, “৩ মাসের মধ্যে গড়ে তোলা হবে খাতড়াকে পুরসভা হিসেবে আমাদের খাতড়ার ৭টি অঞ্চল থেকে জয়ী করলে।” জঙ্গলমহলের উন্নয়নের বিষয়টি সামনে রেখে তাঁর প্রতিশ্রুতি, আরো বাড়ানো হবে উন্নয়নের গতি ঘাসফুল শিবির ক্ষমতায় ফিরলে। 

পাশাপাশি, মঞ্চ থেকে বিরোধীদেরও লক্ষ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভাঁওতাবাজি ও মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি করছে বিজেপি।” সভামঞ্চ থেকে যুবসাথী প্রকল্পের পাশাপাশি নানা উন্নয়নমূলক কর্মসূচির কথা বলেন ডায়মন্ড হারবার সাংসদ এবং দাবি করেন যে ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা অজস্র যুবক-যুবতী পাচ্ছেন।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top