• Home
  • দেশ
  • অসংসদীয় ভাষা ব্যবহার রাহুলের! মুলতুবি অধিবেশন

অসংসদীয় ভাষা ব্যবহার রাহুলের! মুলতুবি অধিবেশন

Image

দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে ঘিরে তোলপাড় লোকসভা। বিজেপি সাংসদ কিরেন রিজিজু বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধীর বিরুদ্ধে অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগ তোলেন। শুধু তাই নয়, হাউসের রেকর্ড থেকে সেই শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের তরফ থেকে। একই আর্জি জানানো হয়েছে রাগার তরফ থেকেও। দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে অধিবেশন।

এদিন লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, নিট প্রশ্নফাঁস ইস্যু ঘিরে যাঁরা আন্দোলন করতে নেমেছিলেন, তাঁরা দেশের গর্ব এবং কোনও ঘৃণাভাষণ দেওয়া হয়নি তাঁদের তরফ থেকে। এরপরই এক তরুণীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “(অসংসদীয় ভাষা)-রা কথা শোনে না যুবদের।” শুধু তাই নয়, বিজেপি সমর্থকদের ‘অন্ধ ভক্ত’ বলেও কটাক্ষ করেছেন সোনিয়া-পুত্র। রাগার এই মন্তব্যের প্রতিবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। পরে রাহুল বলেন, “ওই শব্দ আমি সরকারের উদ্দেশে ব্যবহার করিনি এবং রেকর্ড থেকে ওই শব্দগুলি বাদ দেওয়া হোক।” 

রাহুল গান্ধীর তরফ থেকে এদিন এই খোঁচাও এসেছে যে আন্দোলনকারীরা সরকারের রোষে পড়েছে কারণ তাঁরা ‘অন্ধ ভক্ত’ হতে চান না বলেই। পাশাপাশি এই দাবিও করেন যে অভিভাবকদের ভয় সত্ত্বেও বিক্ষোভকারীরা দাঁড়িয়েছেন বিজেপি-আরএসএসের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোঁচা দিয়ে তিনি বলেন, “লোকসভায় এসে বসার সাহস হল না তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী ঘটে, সেদিকে তাকিয়ে সমগ্র জাতির রাজনীতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top