• Home
  • দেশ
  • সাধারণতন্ত্র দিবসের আগের দিন নারী শক্তির প্রশংসা রাষ্ট্রপতির

সাধারণতন্ত্র দিবসের আগের দিন নারী শক্তির প্রশংসা রাষ্ট্রপতির

Image

দেবজিৎ মুখার্জি: সাধারণতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের বক্তৃতায় তিনি নারী শক্তির প্রশংসা করার পাশাপাশি তার মাহাত্বের কথা তুলে ধরলেন। তিনি দাবি করলেন যে দেশের উন্নতির জন্য নারীদের সক্রিয় ও স্বাবলম্বী হওয়া বেশ গুরুত্বপূর্ণ। এখানেই শেষ নয়, নিজের বক্তৃতায় এদিন তিনি আরো বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।

এদিন দ্রৌপদী মুর্মু বলেন, “আমাদের দেশের উন্নতির জন্য নারীদের সক্রিয় হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়া খুব দরকার। আজ আমাদের মা-বোনেরা এগিয়ে চলেছেন অচলায়তন ভেঙ্গে। তাঁরা সক্রিয়ভাবে অবদান রাখছেন দেশের উন্নয়নে। উন্নত ভারত তৈরি করতে হলে নারীশক্তির ভূমিকা দরকার।” তিনি আরো দাবি করেন যে কেন্দ্রের প্রয়াসে বহু জায়গায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।”

এর সঙ্গে এদিন রাষ্ট্রপতি তুলে ধরেন মহিলাদের বিশ্বকাপ জেতার বিষয়টি। তিনি বলেন, “আজ গোটা বিশ্বে আমাদের মেয়েরা নজির গড়েছে ক্রীড়াক্ষেত্রে। গতবছর নভেম্বরে আমাদের মেয়েরা আইসিসি মহিলা বিশ্বকাপ ও এরপর দৃষ্টিহীনদের মহিলা টি-২০ বিশ্বকাপ জিতেছে। দাবা বিশ্বকাপের ফাইনালেও দেশের দুই মহিলা প্রতিদ্বন্দ্বী ছিলেন। আজ মহিলা প্রতিনিধিদের সংখ্যা প্রায় ৪৬ শতাংশ বেড়েছে পঞ্চায়েত ক্ষেত্রেও। নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নকে।” 

এছাড়া এদিন যুবসমাজেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি দাবি করেন যে এখন দেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বেশি যুবকদের। শুধু তাই নয়, তিনি আজ এটাও দাবি করেন যে যুবসমাজই নয়া ভারতের দিশা দেখাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top