• Home
  • জেলার খবর
  • অধিকৃত কাশ্মীরে পাক সেনার অত্যাচারের নিন্দা নয়াদিল্লির

অধিকৃত কাশ্মীরে পাক সেনার অত্যাচারের নিন্দা নয়াদিল্লির

Image

দেবজিৎ মুখার্জি: অধিকৃত কাশ্মীরে ৬ জন বিক্ষোভকারীকে পাক সেনার গুলি করে হত্যা করার নিন্দা করল নয়াদিল্লি। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান বলপ্রয়োগ করছে সেখানকার মানুষদের দাবিগুলি শোনার বদলে।” বিদেশমন্ত্রক জানিয়েছে, বিশাল অত্যাচার চলছে অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর। এমনকি খাদ্য, ওষুধ সহ জরুরি সরবরাহ বন্ধ। বিবৃতিতে এটাও বলা হয়েছে, “আন্তর্জাতিক মঞ্চে এমন চরম দুর্ব্যবহারের জন্য পাকিস্তানকে জবাবদিহি করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top