• Home
  • খেলা
  • উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

Image

নিউজ ডেস্ক: ডমিনেটিং ভিকট্রি দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করলো কলম্বিয়া। বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১। বিস্তারিতভাবে বলতে গেলে, এদিন শুরু থেকে শেষ পর্যন্ত উজবেকিস্তানের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে কলম্বিয়া।

ম্যাচটি খেলা হয় মেক্সিকো সিটি স্টেডিয়ামে। প্রথমার্ধ থেকেই আক্রমণ করা চালু করে কলম্বিয়া। ৪০ মিনিটে তারা পায় তাদের প্রথম গোল। সেটি করেন মুনোজ। এরপরও আক্রমণ জারি থাকে তাদের। তবে লাগাতার অ্যাটাকিং ফুটবল খেলা সত্বেও গোলের মুখ দেখতে পায়নি তারা। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। 

দ্বিতীয়ার্ধেও একইভাবে শুরু করে কলম্বিয়া। তবে ৬০ মিনিটে গোল করে উজবেকিস্তানকে ম্যাচে ফেরান ফায়জুল্লাইভ। তবে মোমেন্টাম ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। ৬৫ মিনিটে ফের এগিয়ে যায় কলম্বিয়া। এবারের গোলদাতা ডিয়াজ। তাদের তৃতীয় এবং অন্তিম গোলটি আসে ফাইনাল হুইসেল বাজার দোরগোড়ায়। ক্যাম্পাজের গোলে ৩-১এ পৌঁছে যায় তারা। সেই স্কোরলাইন নিয়ে ম্যাচ শেষ হয়। 

Releated Posts

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top