• Home
  • খেলা
  • শেষ মুহূর্তে সব শেষ পানামার

শেষ মুহূর্তে সব শেষ পানামার

Image

নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে ধাক্কা খেলো পানামা। তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন ভেঙে দিয়েছে, তা সহজেই অনুমান করা যায়। যদিও ম্যাচে বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছে পানামাই।

টরেন্টো স্টেডিয়ামে খেলা এই ম্যাচে প্রথম মিনিট থেকেই আগ্রাসী ফুটবল খেলা শুরু করে পানামা। আক্রমণের পর আক্রমণ আসতে থাকে তাদের তরফ থেকে, যা ডিফেন্ড করে যাচ্ছিলেন ঘনা ডিফেন্ডাররা ও গোলরক্ষক। এভাবেই চলতে থাকে প্রথমার্ধ। হাতেগোনা কয়েকটি সুযোগ পায় ঘানাও। কিন্তু বিপক্ষের জালে বল জড়াতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। 

দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে পানামার অ্যাটাকিং ফুটবল। এবারও ছোট ছোট পাস খেলে তারা ঘানার রক্ষণভাগ ভেঙ্গে গোল করার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। কাছাকাছি গিয়েও পারেনি গোল করতে। কিন্তু ধাক্কা লাগে একেবারে শেষ মুহূর্তে। ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর অ্যাডেড টাইমে গোল করে পানামাকে ধাক্কা দেয় ঘানার ক্যালেব ইয়ারেঙ্কি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পানামা।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top