• Home
  • খেলা
  • পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

Image

নিউজ ডেস্ক: হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। পর্তুগালের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তারা ম্যাচ শেষ করল ড্র দিয়ে। ম্যাচের ফলাফল ১-১। এদিন ইতিহাস গড়েছে তারা তাদের ফুটবল ইতিহাসে প্রথম গোলটি হাঁকিয়ে।

গোটা ম্যাচজুড়ে লাগাতার চেষ্টা করা হয়েছে পর্তুগালের তরফ থেকে তাদের চাপে ফেলার। কিন্তু কোনভাবেই সেই চাপের কাছে মাথানত করেনি কঙ্গো। গোল খেয়ে গোল শোধ পর্যন্ত করেছে। ম্যাচের ষষ্ঠ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন নেভেস। এরপর আক্রমণ জারি থাকলেও প্রথমার্ধ শেষ হওয়ার দোরগোড়ায় গোল করে কঙ্গোকে ম্যাচে ফেরান উইসা। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত থাকে পর্তুগালের। তবে এবার তারা কঙ্গোর ডিফেন্সকে এড়িয়ে গোল করতে পারেনি। অবশেষে ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে। এই মুহূর্তে ‘গ্রুপ কে’তে কঙ্গো রয়েছে দ্বিতীয় স্থানে এবং পর্তুগাল তৃতীয় স্থানে। এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দুই দল।

Scroll to Top