দেবজিৎ মুখার্জি: আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ নিজেদের নামে করে নিল। এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই এগিয়ে ছিল ভারত।
এদিনের ম্যাচটি খেলা হয় লখনউতে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ৪০২ রানে অলআউট হয়ে যায় ভারত। ১৫৪ রান করেন অধিনায়ক শুভমান গিল। অন্যদিকে ঈশান কিশান খেলেন ১২৫ রানের মারকুটে ইনিংস।
জবাবে রান তাড়া করতে নেমে ২৩২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন রহমত শাহ। রিটায়ার্ড হার্ট হওয়ায় ফের ব্যাট করতে নামতে পারেননি দারুইশ রাসুলি। ভারতের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট তোলেন আর্শদীপ সিং ও গুর্নুর ব্রার, দুটি উইকেট পান প্রিন্স যাদব এবং একটি ওয়াশিংটন সুন্দর। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শুভমান গিলকে।



By












