দেবজিৎ মুখার্জি, হাওড়া: বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয়দের অভিযোগ, এখান থেকেই তোলাবাজি চালানো হতো এলাকায়। শুধু তাই নয়, দোকানদারদের থেকে বিদ্যুতের বিলের নামে বাড়তি টাকাও আদায় করা হতো বলে অভিযোগ। এছাড়াও নানা বেআইনি কাজকর্ম চালানো হতো বলে একাংশের অভিযোগ। বাসিন্দাদের তরফ থেকে এও জানানো হয়েছে যে অতীতে বহুবার অভিযোগ জানানো সত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই দীর্ঘদিনের জমানো ক্ষোভ থেকে বুধবার এই ঘটনাটি ঘটে বলে দাবি করা হয়েছে।
খবর পেয়ে সেখানে আসে দমকলের একটি ইঞ্জিন এবং দ্রুত কাজ শুরু করেন আগুন নিয়ন্ত্রণে আনার। পরে অনেকটাই নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।



By










