দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির লক্ষ্য করে প্রকাশ্যে ডিম ছুঁড়ে হেনস্থা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী অতীন্দ্র চৌধুরী। মামলায় পক্ষভুক্ত করা হয়েছে বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষকে। মামলাকারীর বক্তব্য, লাগাতার এই জাতীয় ঘটনা রাজনৈতিক শালীনতাকে প্রশ্নের মুখে ফেলার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়েও। কেন এই জাতীয় হামলার ঘটনা, তার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানানোর পাশাপাশি যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, সেই লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করা দরকার রাজনৈতিক ব্যক্তিত্বদের বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হওয়া সম্ভাবনা রয়েছে মামলার। এবার দেখার শেষ পর্যন্ত আদালত কি বলে এই বিষয়ে। শুধু তাই নয়, মামলা দায়েরের পরও এমন ঘটনা ঘটেন কিনা, সেটাও এখন দেখার।
তৃণমূল নেতাদের ডিম ছোড়ার বিরোধিতা করে জনস্বার্থ মামলা



By












