• Home
  • খেলা
  • এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

এবার গোলের বন্যা নরওয়ের, বড় ব্যবধানে জয় ইরাকের বিরুদ্ধে

Image

নিউজ ডেস্ক: এবার গোলের বন্যা বইয়ে দিল নরওয়ে। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা পরাজিত করল ইরাককে। ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে তারা জিতলো ৪-১ গোলে। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত চলে তাদের দাপট। যদিও গোল খেয়ে গোল শোধ করেছিল ইরাক। তবে কাজে লাগাতে পারেনি সেই মোমেন্টাম। 

ম্যাচের ২৯ মিনিটে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হাল্যান্ড। তবে ৩৯ মিনিটে গোল শোধ করে ইরাককে ম্যাচে ফেরান হুসেইন। তবে ৪৩ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় নরওয়ে। এবারেরও গোলদাতা হাল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরো দাপটের সাথে খেলে হাল্যান্ড। ৭৬ মিনিটে অস্টগার্ডের গোলে ৩-১এ পৌঁছে যায় নরওয়ে। চতুর্থ এবং অন্তিম গোলটি আসে ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে। তবে সেটি ছিল ইরাকের আত্মঘাতী গোল। হুসেইনের সেম সাইড গোলে ৪-১এ পৌঁছে যায় নরওয়ে।

এই মুহূর্তে ‘গ্রুপ আই’তে নরওয়ে রয়েছে প্রথম স্থানে এবং ইরাক চতুর্থ স্থানে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে তারা কেমন পারফর্ম করে। 

Scroll to Top