• Home
  • খেলা
  • শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

Image

নিউজ ডেস্ক: অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের বিরুদ্ধে শেষ করল ড্র দিয়ে। ম্যাচের ফলাফল ১-১। প্রথমার্ধে সৌদি আরব এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোল করে ম্যাচে সমতা ফেরায় উরুগুয়ে। এরপর দুই দলই আপ্রাণ চেষ্টা করে লিড বাড়ানোর। কিন্তু তারা সফল হয়নি। অবশেষে ম্যাচ শেষ হয় ১-১ ফলাফলে। 

মঙ্গলবার (ভারতীয় সময় অনুসারে) ম্যাচটি খেলা হয় মায়ামি স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকেই সৌদির ওপর চাপ সৃষ্টি করতে আক্রমণের পর আক্রমণ করতে থাকে উরুগুয়ে। তবে সৌদির রক্ষণভাগ তা কোনভাবে রুখে দিচ্ছিল। তবে ৪১ মিনিটের মাথায় সুযোগের সদ্ব্যবহার করে সৌদি আরব। আল-আমরির গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত উরুগুয়ের তরফ থেকে চেষ্টা চালানো হয় সমতা ফেরানোর। কিন্তু তারা তা করতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে সৌদি আরব। 

দ্বিতীয়ার্ধে পাল্টা গোল দেওয়ার লক্ষ্যে আক্রমণের মাত্রা বাড়ায় উরুগুয়ে। তবে দ্বিতীয়ার্ধে বেশ হাবুডুবু খেতে দেখা গিয়েছে সৌদি আরবকে। বলা ভালো, চাপ রীতিমতো ফুটে উঠছিল দলের ফুটবলারদের মুখে। অবশেষে ৮০ মিনিটে গোলের মুখ দেখে উরুগুয়ে। দলকে ম্যাচে ফেরান আরাউজো। তারপরও আক্রমণ জারি থাকে তাদের। সৌদির রক্ষণভাগ ভেঙ্গে গোল করার মরিয়া চেষ্টা করে তারা। কিন্তু শেষের দিকে জয় পাওয়ার থেকে ম্যাচ বাঁচাতেই যে বেশি গুরুত্ব দেয় সৌদি, তা না বললেও স্পষ্ট। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত ডিফেন্স করে কাটিয়ে দেয় তারা। অবশেষে ম্যাচ শেষ হয় ১-১ ফলাফলে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচে কেমন পারফর্ম করে দুই দল।

Releated Posts

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top