• Home
  • খেলা
  • স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

Image

নিউজ ডেস্ক: ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও সেই ড্র এসেছে স্পেনের মতো এক শক্তিশালী ও বিশ্বজয়ী দলের বিরুদ্ধে। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচ। তবে যেভাবে স্পেনের লাগাতার আক্রমণকে রুখেছে কেপ ভার্ডে, তার প্রশংসা করেছে ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ফুটবল তারকা সহ গোটা ফুটবল বিশ্ব। এক কথায়, তাদের খেলা মন ছুঁয়েছে ফুটবল মহলের। 

ম্যাচটি খেলা হয় অ্যাটলান্টা স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকেই জয়ের লক্ষ্যে আক্রমণ শুরু হয় স্পেনের। ধারাবাহিকভাবে তাদের তরফ থেকে চেষ্টা করা হয় কেপ ভার্ডের ডিফেন্স ভাঙ্গার। তবে কোনোভাবেই তারা সফল হয়নি। একবার নয়, দুবার নয়, একাধিকবার তাদের কাছে সুযোগ এসেছিল গোল করে এগিয়ে যাওয়ার, কিন্তু তা ব্যর্থ করে কেপ ভার্ডের গোলরক্ষক ও রক্ষণভাগ। কেপ ভার্ডের কাছেও সুযোগ এসেছিল গোল করার। কিন্তু তারাও শেষ পর্যন্ত পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধেও একই ছবির দেখা মেলে। আক্রমণের পর আক্রমণ করতে থাকে স্পেন এবং তা ঠেকাতে থাকে কেপ ভার্ডে। বলা ভালো, এদিন যেন ডিফেন্স করে ম্যাচ বাঁচানোর লক্ষ্যেই খেলতে নেমেছিল কেপ ভার্ডে বলে মনে হচ্ছিল। স্পেনের বল দখলের শতাংশ ছিল ৭৪। অর্থাৎ বোঝাই যায় যে পুরোপুরি অ্যাটাকিং ফুটবল খেলেছে তারা। অবশেষে ফাইনাল উইসেল বাজতেই আনন্দে মেতে ওঠেন কেপ ভার্ডের ফুটবলাররা। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র করে ইতিহাস গড়ল তারা। বিশেষ করে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিন্হা। এবার দেখার বিষয় যে বাকি ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে তারা। পরবর্তী রাউন্ডে যেতে পারে কিনা, সেটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top