• Home
  • জেলার খবর
  • সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তলব পেয়ে ইডির দপ্তরে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই তলব। ঘটনাকে ঘিরে আগ্রহ অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহলের। প্রশ্ন উঠতে শুরু করেছে যে আজ কী হতে চলেছে। শুধু তাই নয়, এই প্রশ্নও উঠতে শুরু করেছে যে ডায়মন্ড হারবার সাংসদ সংক্রান্ত কিছু বিস্ফোরক উঠে আসে কিনা।

পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে নানাভাবে চাপে পড়ে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে হোক কি বাইরে, সব জায়গাতেই তাঁর বিরুদ্ধে উঠে চলেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। যদিও দলের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সমস্যার সমাধানের। পাশাপাশি, বিরোধীদের কটাক্ষের মুখেও তাঁকে সহ গোটা দলকে পড়তে হচ্ছে লাগাতার।

এই আবহে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত বুধবার প্রথমে তাঁর শান্তিনিকেতন বাড়িতে যান ইডি আধিকারিকরা। তবে সেখানে তাঁকে না পেয়ে কালীঘাটের বাড়িতে যান তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তিনি যোগ দিতে গিয়েছিলেন বলে তিনি বাড়িতে ছিলেন না। সেই কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের। তবে এরপর এক আধিকারিক ইডির সেই সমন গ্রহণ করে নেন বলে খবর।

নির্দেশানুসারে সোমবার, ১৫ জুন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টার কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌছান। ইডি সূত্র মারফত খবর, তৃণমূল সাংসদকে একাধিক নথি সহ তলব করা হয়েছে। এবার দেখার বিষয় যে কী হয় শেষ পর্যন্ত। মামলাকে ঘিরে বিস্ফোরক কোনও তথ্য বেরিয়ে আসে কিনা, সেদিকেই এখন নজর রয়েছে সমগ্র রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, এর জেরে আরও বিপাকে পড়েন কিনা ডায়মন্ড হারবার সাংসদ, সেদিকেও এখন তাকিয়ে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে এবার দেখার আগে কি হয়।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top