• Home
  • খেলা
  • “হনুমান জি মহান” ম্যাচের সেরা হয়ে বজরংবলীকে ধন্যবাদ জানালেন দীপ্তি

“হনুমান জি মহান” ম্যাচের সেরা হয়ে বজরংবলীকে ধন্যবাদ জানালেন দীপ্তি

Image

নিউজ ডেস্ক: “হনুমান জি মহান” চলতি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে এমনটাই দাবি করলেন ম্যাচের সেরা, তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার, দীপ্তি শর্মা। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তিনি এই ধরনের উইকেট পছন্দ করেন এবং সমস্ত কৃতিত্ব দলের। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে তাঁর আইসিসি টুর্নামেন্ট পছন্দ। সেখান থেকেই তাঁর শুরু এবং সেই কারণে তিনি তা পছন্দ করেন।

রবিবার বার্মিংহামে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামে ভারত ও পাকিস্তান মহিলা ক্রিকেট দল। ‘ ভোল্টেজ’ ম্যাচ বড় ব্যবধানে নিজেদের ঝুলিতে তুলে নেয় ভারত। ৬৪ রানে ম্যাচ জেতে তারা। ৫ উইকেট নেওয়ার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় দীপ্তি শর্মাকে। পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন। জয় নিয়ে খুশি প্রকাশ করার পাশাপাশি ‘হনুমান জি’কে ধন্যবাদ জানান। 

দীপ্তি শর্মা বলেন, “আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার এই ধরনের উইকেট পছন্দ, এর সমস্ত কৃতিত্ব দলের এবং আমি খুবই কৃতজ্ঞ, হনুমান জি মহান।” আইসিসি টুর্নামেন্ট পছন্দ করেন বলেও তিনি জানান। তারকা অলরাউন্ডারের বক্তব্য, “আমি আইসিসি টুর্নামেন্ট পছন্দ করি, ওখান থেকেই আমার শুরু, তাই আমি এটা পছন্দ করি।”

প্রসঙ্গত, রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দল। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ১৭০। স্মৃতি মান্ধানা করেন ৬৮। এছাড়া অধিনায়ক হরমনপ্রীত কর করেন ৩৬ এবং রিচা ঘোষ ৩৪। জবাবে রান তাড়া করতে নেমে ১০৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন দীপ্তি শর্মা। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top