• Home
  • জেলার খবর
  • সাতসকালে মদনের বাড়িতে ইডি, পড়তে চলেছেন বিপাকে?

সাতসকালে মদনের বাড়িতে ইডি, পড়তে চলেছেন বিপাকে?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার কি বিপাকে পড়তে চলেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র? শনিবার সকালে তাঁর ভবানীপুর সহ একাধিক বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে এই অভিযান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, এই প্রশ্নও উঠতে শুরু করেছে যে এবার কি তিনি কোনও বড় বিপদে পড়তে চলেছেন কিনা। যদিও তাঁর বাড়িগুলি ছাড়া আর অন্যান্য জায়গায়ও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের একের পর এক নেতা বা কাউন্সিলররা গ্রেফতার হয়ে চলেছেন। বাদ যাননি প্রাক্তন মন্ত্রীরাও। বিপাকে খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এখানেই শেষ নয়, খোদ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একাধিক এফআইআর দায়ের হয়েছে। এক কথায় বলতে গেলে, ভোটে ভরাডুবির পর থেকে দুর্দিন শুরু হয়েছে প্রাক্তন শাসকদলের।

এই আবহে শনিবার সকালে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। ভবানীপুর, কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরের বাড়িতে পৌঁছেছে তাঁরা। জানা গিয়েছে, অয়ন শীলের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কামারহাটির বিধায়কের বাড়িগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযান। বর্তমানে তিনি পরিবারের সাথে ভবানীপুরের ফ্ল্যাটে রয়েছেন বলে জানা গিয়েছে। সকাল ৬টা থেকে সেখানে তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে বাড়ি ঘিরে ফেলা হয়েছে। সূত্র মারফত খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল বিধায়ককে।

ইডি আধিকারিকরা হানা দিয়েছেন বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব, বেহালার একটি জায়গাতেও। এবার দেখার বিষয় যে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। কী হতে চলেছে আগামীদিনে বা কোনও বড় বিপদে পড়তে চলেছে কিনা মদন মিত্র, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে শনিবার সকাল সকাল ইডির এই অ্যাকশন মোডকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিশাল হইচই পড়েছে, তা বলাই বাহুল্য।

Releated Posts

“রাজ্যে এক নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

রাজ্যের ইতিহাসের পাশাপাশি রাজ্য হওয়া উন্নয়ন নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে নয়া পরিবেশ তৈরি হয়েছে পরিবর্তনের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল”: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, “কলকাতার হিংসায় মৃত্যু হয়েছিল অজস্র বাঙালির। তারপর নোয়াখালির দাঙ্গা হয়েছিল। এখানকার মানুষ টুকরো হতে দেখেছিল মাতভূমিকে।”

ByByHafizur Rahaman Jun 20, 2026

তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মোদির

হুগলির তারকেশ্বরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল, কৃষি, মৎস্য থেকে শুরু করে বিভিন্ন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার”: শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগামী ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে সরকার।” এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top