• Home
  • খেলা
  • উইলিয়ামসনকে নিয়ে আবেগঘন পোস্ট বিরাটের

উইলিয়ামসনকে নিয়ে আবেগঘন পোস্ট বিরাটের

Image

দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি। 

তিনি লেখেন, “বিগত কয়েক বছরে আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছি ময়দানের শত্রুতা ভুলে। সত্যিই এক দারুন অভিজ্ঞতা এতগুলো বছর তোমার বিরুদ্ধে খেলতে নামা ও তোমার দুর্দান্ত ব্যাটিং চোখের সামনে দেখাটা। তবে ২২ গজের লড়াইয়ের থেকেও আমি বেশি সম্মান করি আমাদের ময়দানের বাইরের গভীর বন্ধুত্বকে। আমার কাছে অত্যন্ত মূল্যবান একে অপরের সাথে চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার মুহূর্তগুলোও।”

তিনি আরো লেখেন, “আমাদের যখনই দেখা বা কথা হবে, আমার মনে চিরকাল সেই স্মৃতিগুলো তরতাজা থাকবে। ভাই, তুমি নিজের সেরাটা দেশের জন্য উজাড় করে দিয়েছো। এবার তোমার অবসর জীবন উপভোগ করার পালা। কারণ জীবন তো শুরু হলো সবে।”

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top