দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। তার উপর বাড়তি চাপ তৈরি হয়েছিল দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরে দাঁড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া নিয়ে।
এবার এই বিষয় নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ছোটবেলা দেখেছেন কল্যাণদা। বড় করেছেন আমাকে। তাঁর অধিকার আছে আমার সম্পর্কে কটু কথা বলার। এই নিয়ে কিছু বলব না আমি।” এখানেই শেষ নয়, নির্বাচনের পর থেকে দলের সিংহভাগ নেতাই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, “শীর্ষনেতারা বলতেই পারেন। সে অধিকার তাঁদের রয়েছে। কিছু মনে করিনি আমি।” এবার দেখার বিষয় আগে কি হয়।



By










