দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। প্রথম দিন বিকাশ ভবনে এসে বড় কথা বলে বসলেন তিনি। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই সরিয়ে দেওয়া হবে লাইব্রেরি থেকে। শুধু তাই নয়, কী কারনে এমন সিদ্ধান্ত, তাও তিনি জানিয়েছেন।
গৌরীশঙ্কর ঘোষ বলেন, “কোনরকম এপাং ওপাং ঝপাং থাকবে না লাইব্রেরিতে। কারণ আজকের দিনে যুব সমাজের কোনও লাভ হবে না এই সব বইতে।” পাশাপাশি তিনি এও জানান যে কেমন বই রাখা হবে। তাঁর বক্তব্য, দরকারি বিজ্ঞানের, জ্ঞান-বিজ্ঞানের, রাষ্ট্রবাদী বই থাকবে। থাকবে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপ্রজনীয় বই থাকবে না স্কুলের লাইব্রেরিতেও।” এবার দেখার অবশেষে কি হয়।



By










