এবার অভিযোগ দায়ের ববির বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার অভিযোগ দায়ের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। বুধবার বিধাননগর দক্ষিণ থানায় ববির বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করলেন সঞ্জয় পয়রা নামে এক বিজেপি কর্মী। তাঁর বক্তব্য, তিনি আইনের দ্বারস্থ হয়েছেন বহু বছর আগে করা বিতর্কিত মন্তব্যের জেরেই। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে।

অভিযোগকারী বিজেপি কর্মীর দাবি, অতীতে প্রকাশ্যে ববি এমন কিছু কথা বলেছিলেন, যা আঘাত হানে সমাজের একাংশের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে। বিশেষ করে ‘দাওয়াত-ই-ইসলাম’ প্রসঙ্গ এবং মহিলাদের সম্পর্কে তাঁর এক বিতর্কিত মন্তব্যকে ঘিরেই তিনি আপত্তি তুলেছেন। সঞ্জয়ের দাবি, তৃণমূল কংগ্রেস শাসন থাকাকালীনও তিনি একই ব্যাপারে অভিযোগ জানাতে চেয়েছিলেন, কিন্তু তখন অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। বর্তমান পরিস্থিতিতে তিনি বিচার চেয়েছেন আবারও থানার দ্বারস্থ হয়ে। অভিযোগপত্রে তিনি ওই মন্তব্যগুলিকে উল্লেখ করেছেন ‘অনভিপ্রেত, অনুচিত ও বিদ্বেষমূলক’ বলে। 

থানা থেকে বেরিয়ে সঞ্জয় বলেন, “ফিরহাদ হাকিম সন্দেশখালি উপনির্বাচনে ‘মাল’ বলে মহিলাদের সম্বোধন করেন। ‘দাড়িওয়ালা’ বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রীকে, কটূক্তি, ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। সেই কারণেই করতে এসেছিলাম অভিযোগ।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত পুলিশের তরফ থেকে ববির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় কিনা। এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রও কি বিপাকে পড়তে চলেছেন? কী হবে শেষমেষ? সেটাই এখন দেখার। প্রসঙ্গত, সম্প্রতি অভিযোগ দায়ের হয়েছে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধেও।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top