• Home
  • জেলার খবর
  • এবার খোদ ডায়মন্ড হারবারেই অভিষেকের বিরুদ্ধে দায়ের অভিযোগ

এবার খোদ ডায়মন্ড হারবারেই অভিষেকের বিরুদ্ধে দায়ের অভিযোগ

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: আরও বিপাকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল সেখানেই। তবে তিনি একা নন, অভিযোগ দায়ের করা হয়েছে ফলতার ত্রাস, তথা ধৃত তৃণমূল নেতা, জাহাঙ্গির খান সহ ৪০ জনেরও বেশি তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে। অভিযোগকারী গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববি। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাড়ে ৭ বছর আগে তাঁর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল। তিনি আশাবাদী যে এবার সঠিক পদক্ষেপ করা হবে পুলিশের তরফ থেকে।

২০১৮ সালের ২১ ডিসেম্বর মাসে অভিজিৎ দাস আক্রান্ত হয়েছিলেন ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে দলীয় কর্মসূচিতে এসে। বিশাল আঘাত পেয়েছিলেন তিনি। পরিকল্পনা করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। বহুদিন তাঁর চিকিৎসা চলেছিল সিএমআরআই হাসপাতালে। অস্ত্রোপচার পর্যন্ত হয়েছিল পরে। তখন পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকের বিরুদ্ধে।

অভিযোগ দায়ের করে ববি সেদিনের ঘটনার কথা জানান। তিনি বলেন, “আমার উপর হামলা হতে পারে, আমি ৪৪ মিনিট আগে খবর পেয়েছিলাম। পুলিশকে জানিয়েছিলাম। কিছু করেনি। পালিয়ে যেতে পারতাম আমি। কিন্তু পলাতক নই আমি। তখন আমি জেলা সভাপতি। সংগঠনটা থাকত না এখানে পালিয়ে গেলে। সেটাই ওরা চেয়েছিল। ফেলে রেখেছিল আমাকে আধমরা করে। চিড় রয়েছে আমার মেরুদন্ডে।” এতদিন পর ফের পুলিশের দ্বারস্থ হওয়ার কারণ জিজ্ঞেস করায় তিনি বলেন, “তখন পুলিশ ছিল অভিষেকের নিয়ন্ত্রণে। তাই কিছু করেনি। যারা হামলা চালিয়েছিল আমার উপর, ছাড়া পাবে না। গ্রেপ্তার হবে এরা। ছাড়া উচিত নয় এদের।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top