• Home
  • খেলা
  • “দারুণ মুহূর্ত” অভিষেক টেস্টে ম্যাচের সেরা হয়ে বললেন মানব

“দারুণ মুহূর্ত” অভিষেক টেস্টে ম্যাচের সেরা হয়ে বললেন মানব

Image

দেবজিৎ মুখার্জি: “দারুণ মুহূর্ত” অভিষেক টেস্টে ম্যাচের সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানালেন মানব সুথার। কী বললেন তিনি? মানব জানান যে প্রথম থেকেই তাঁর স্বপ্ন ছিল জাতীয় দলের হয়ে খেলার। এখানেই শেষ নয়, অভিষেক ম্যাচ থেকে তিনি কি শিখেছেন, তাও তিনি তুলে ধরেন। তিনি জানান যে সবচেয়ে বড় জিনিস যেটা শিখেছেন, তা হল ধারাবাহিকতা।

মানব সুথার বলেন, “আমার প্রথম থেকেই স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার এবং টেস্ট ক্রিকেট খেলার। তাই এটি এক দারুন মুহূর্ত।” যখন প্রশ্ন করা হয় অভিষেক টেস্ট থেকে শিক্ষার বিষয়ে, সেই ব্যাপারে তিনি বলেন, “সবচেয়ে বড় শিক্ষা হলো ধারাবাহিকতাই সবকিছু। আপনাকে একই এরিয়াতে লাগাতার বল করে যেতে হবে। আমার মনে হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টেস্ট ক্রিকেটে। এটা এমনই একটা ফরম্যাট যেখানে প্রচন্ড ধৈর্য দরকার। এটাই আমি শিখেছি যে ধৈর্য ধরো, পরিকল্পনা অনুযায়ী চলো এবং সঠিক এরিয়াতে বারবার হিট করো।”

প্রসঙ্গত, শনিবার, ৬ জুন, মুল্লানপুরে শুরু হয় ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। শতরানের ইনিংস আসে অধিনায়ক শুভমান গিল ও কেএল রাহুলের ব্যাট থেকে। এছাড়া অর্ধশতরানের ইনিংস খেলেন সাই সুদর্শন, ঋষভ পান্থ ও ওয়াশিংটন সুন্দর। জবাবে লিড নিতে নেমে প্রথম ইনিংসে ১৫২ রান এবং দ্বিতীয় ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মানব সুথারকে।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top