দেবজিৎ মুখার্জি: একদিনে ১৫ উইকেট তুলে তিনদিনে টেস্ট ম্যাচ শেষ করল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বড় ব্যবধানে তারা পরাজিত করল আফগানিস্তানকে। ৩০০ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন গৌতম গৌতম গম্ভীরের ছেলেরা। অন্যদিকে, প্রথম ইনিংসের থেকেও আফগানিস্তানকে আরো বেশি নড়বড়ে দেখায় দ্বিতীয় ইনিংসে। বলা ভালো, চোখের নিমেষে গুড়িয়ে গেল তাদের ব্যাটিং অর্ডার।
তৃতীয় দিন ৫ উইকেটে ১১৩ রান নিয়ে খেলতে নেমে ১৫২ রানে শেষ হয় আফগানিস্তানের প্রথম ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নিজের ঝুলিতে তোলেন মানব সুথার। এরপর ব্যাট করতে নামে আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ১১২ রানে। এই ইনিংসে ৪টি উইকেট নিজের ঝুলিতে তোলেন ওয়াশিংটন সুন্দর, তিনটি কুলদীপ যাদব এবং একটি করে উইকেট তোলেন মহাম্মদ সিরাজ ও মানব সুথাার। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মানব সুথাারকে।
প্রসঙ্গত, শনিবার, ৬ জুন, মুল্লানপুরে শুরু হয় ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। শতরানের ইনিংস আসে অধিনায়ক শুভমান গিল ও কেএল রাহুলের ব্যাট থেকে। এছাড়া অর্ধশতরানের ইনিংস খেলেন সাই সুদর্শন, ঋষভ পান্থ ও ওয়াশিংটন সুন্দর। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই জয় ভারতকে গত কয়েকটি টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলিয়ে বেশ স্বস্তি দেবে। এবার দেখার বিষয় যে এই জয় থেকে ঘুরে দাঁড়িয়ে ফের টেস্টে অন্যান্য টিমগুলির উপর ছড়ি ঘোরাতে সফল হয় কিনা ভারত।



By













