• Home
  • খেলা
  • তাসের ঘরের মতো আফগান ব্যাটিং অর্ডার, ১৫২তে শেষ তাদের প্রথম ইনিংস

তাসের ঘরের মতো আফগান ব্যাটিং অর্ডার, ১৫২তে শেষ তাদের প্রথম ইনিংস

Image

দেবজিৎ মুখার্জি: তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল আফগানিস্তানের প্রথম ইনিংস। ভারতের ৮ উইকেটে ৫৬৪ রানের জবাবে তাদের প্রথম ইনিংস শেষ হয় ১৫২ রানে। মানব সুথারের স্পিন ম্যাজিকের সামনে রীতিমত দুর্বল দেখায় তাদের। এই মুহূর্তে তারা ৪১২ রানে পিছিয়ে। বলা ভালো, জয় কার্যত নিশ্চিত শুভমান গিলদের।

শনিবার, ৬ জুন, মুল্লানপুরে শুরু হয় ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। শতরানের ইনিংস আসে অধিনায়ক শুভমান গিল ও কেএল রাহুলের ব্যাট থেকে। এছাড়া অর্ধশতরানের ইনিংস খেলেন সাই সুদর্শন, ঋষভ পান্থ ও ওয়াশিংটন সুন্দর। জবাবে লিড নিতে নেমে দ্বিতীয় দিনের শেষে আফগানিস্তানের স্কোর দাড়ায় ৫ উইকেটে ১১৩।

তবে তৃতীয় দিন খুব বেশি রান স্কোরবোর্ডে জুড়তে পারেনি আফগানিস্তান। মাত্র ৩৯ রানের মধ্যে বাকি পাঁচটি উইকেট পড়ে যায় তাদের। ১৫২ রানের শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। মানব সুথার তোলেন ৬টি উইকেট। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা তোলেন ৩টি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট। যেই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচ, তাতে টিম ইন্ডিয়ার জয় যে কার্যত নিশ্চিত, তা না বললেও স্পষ্ট। তবে এক্ষেত্রে দেখার বিষয় যে তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয় নাকি চতুর্থ দিন পর্যন্ত খেলা গড়ায়। কী হয় শেষ পর্যন্ত, সেদিকেই নজর রয়েছে দেশের ক্রিকেটপ্রেমী সহ গোটা ক্রিকেটমহলের। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই জয় ভারতকে গত কয়েকটি টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলিয়ে বেশ স্বস্তি দেবে।

Scroll to Top