• Home
  • জেলার খবর
  • “মেনে নিতে হবে মানুষের রায়কে” দলের দুরবস্থার জন্য মমতাকে দায়ী করলেন শান্তনু

“মেনে নিতে হবে মানুষের রায়কে” দলের দুরবস্থার জন্য মমতাকে দায়ী করলেন শান্তনু

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। বিস্তারিতভাবে বলতে গেলে একেবারে তাসের ঘরের মতো ভাঙছে গোটা দল। তবে দলেরই দুরবস্থার জন্য এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন দলের চিকিৎসক নেতা শান্তনু সেন। শুক্রবার আইএমএর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে এই বিষয়ে মুখ খুললেন তিনি। 

শান্তনু সেন বলেন, “মেনে নিতে হবে মানুষের রায়কে।  ২০১১ সালে জিতে বলবো মানুষের রায়ে জিতেছি , ২০১৬তেও বলবো মানুষের রায়ে জিতেছি। কিন্তু ২০২৬ সালে হেরে বলবো রায় মানছি না, তা হয়না। কোনও প্রশ্ন থাকতেই পারে নির্বাচনের কাউন্টিং পদ্ধতি নিয়ে, তার জন্য আছে কোর্ট। কিন্তু মেনে নিতে হয় মানুষের রায়কে। মানুষ মেনে নিয়েছে এমনকিছু কাজ আছে তৃণমূলের যা মানা যায়না। আমার মতন এমন অনেক মানুষ ছিল, যারা মুখ খুলেছিল দলের কিছু ব্যাপার নিয়ে। এবার যাদের বিরুদ্ধে বলা হয়েছিল, তাদের কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে সতর্ক করেছিল যারা, তাদের বিরুদ্ধেই নেওয়া হত ব্যবস্থা।”

তিনি আরও বলেন, “তৃণমূল ভেঙে যাচ্ছে তাসের ঘরের মতন। কিন্তু দলটা ভাঙার কথা এতো তাড়াতাড়ি ছিল না। মানুষের রায়কে মেনে না নেওয়া আর একটা উদ্ধত্ত ও অহঙ্কার তো কাজ করেই। যে ঘরটা ভাঙার ছিল ৬ মাসে, তা ভেঙে যাচ্ছে ১ মাসেই। ভাঙা দলের ওপর ফের ঘা দেওয়া, ঠিক না এটা।”

Scroll to Top