দেবজিৎ মুখার্জি, কলকাতা: পালাবদলের পর সম্প্রতি আরজি কর কান্ডের ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে সিবিআই তদন্ত এবং তাদের আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রকাশ্যে, শিয়ালদহ কোর্ট চত্বরে, ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা।
শুক্রবার আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই, যেখানে উল্লেখ করা হয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের কলরেকর্ড বিশ্লেষণের বিষয়টি। তবে আদালতের বাইরে অভয়ার বাবার তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয় সিবিআইয়ের ভূমিকা নিয়ে। তাঁর দাবি, গত ১১ জানুয়ারি তিনি প্রথমবার সুযোগ পান আদালত ঘরে ঢোকার। তার আগে ঢুকতে দেওয়া হয়নি।
নির্যাতিতার বাবার অভিযোগ, “নির্মল ঘোষের আইনজীবীর পিঠ চাপড়াতে দেখেছি সিবিআই আইনজীবী অনুরাগী মোদিকে। বলেন, কিছু হবে না। এই তো চরিত্র সিবিআইয়ের আইনজীবীর।” তাঁর আরও বক্তব্য, “শিখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে। বাড়িতে গিয়ে তদন্তকারী অফিসার সীমা পাহুজা বলেছিলেন, এর বাইরে কিছু বললে আটকে রাখতে পারব না সঞ্জয়কে। ভয় দেখানো হয়েছে। আজ বলছে দিইনি লিখিত অভিযোগ।”



By











