অবশেষে গ্রেফতার শওকত মোল্লা

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: অবশেষে ভাঙড় বিস্ফোরণ মামলায় গ্রেফতার ক্যানিং-ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা শওকত মোল্লা। এনআইএ সূত্রের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়েছে সোনারপুরের কামালগাছি এলাকা থেকে। তবে পরিবারের বক্তব্য, তিনি আটক হন চিংড়িহাটা এলাকা থেকে এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

শওকত মোল্লাকে গ্রেফতারের পর নিয়ে যাওয়া হয়েছে এনআইএর দফতরে। জানা গিয়েছে, মামলা সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। যদিও ধৃত তৃণমূল নেতার পরিবারের বক্তব্য, জরুরি কাজে তিনি বাইরে ছিলেন এবং নিজে থেকেই আত্মসমর্পণ করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তল্লাশি চালানো হয় শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায়। তবে অভিযোগ, তিনি এলাকা ছেড়েছিলেন তাঁরা পৌঁছনোর আগেই। তারপর থেকেই তৃণমূল নেতার খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয় এনআইএর। তদন্তে উঠে আসে যে তাঁকে শেষবার দেখা গিয়েছিল তাঁর ঘনিষ্ঠ সামসুলের বাইকেই। শুক্রবার রাতে প্রথমে গ্রেফতার করা হয় সামসুলকে। অবশেষে গ্রেফতার হন শওকত।

Releated Posts

দুর্ঘটনার মুখে পড়লেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য

জানা গিয়েছে, তিনি মাথায় গুরুতর আঘাত পান পা পিছলে পড়ে গিয়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয়…

ByByHafizur Rahaman Jun 6, 2026

আগামী ১৯ জুন পর্যন্ত শওকতকে থাকতে হবে এনআইএ হেফাজতেই

ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ এনআইএ কোর্টের তরফ থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আগামী ১৯…

ByByHafizur Rahaman Jun 6, 2026

“নতুন জেল বানাতে হবে” তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ দিলীপের

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: পালাবদলের পর রাজ্যের নানা প্রান্তে তৃণমূল নেতাদের গ্রেফতারিকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের মেয়রের দায়িত্ব পেতে পারেন শোভন

রবিবার ইএম বাইপাস সংলগ্ন তৃণমূল ভবনে দুপুর ৩টে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন কলকাতার কাউন্সিলর ও দলের গুরুত্বপূর্ণ…

ByByHafizur Rahaman Jun 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top