• Home
  • জেলার খবর
  • তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বড়সড় রদবদলের পথে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তাঁর বাসভবনে হয় জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক। সেখানে তিনি নেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত। 

সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম জাতীয় সম্পাদক হিসেবে। তাঁরা সহযোগিতা করবেন ডায়মন্ড হারবার সাংসদকে। এবার রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সুব্রত বক্সিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি দেওয়া হলেও তিনি দলের সাথে যুক্ত থাকবেন জাতীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে। 

এছাড়াও রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পেলেন সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর এবং নয়না বন্দ্যোপাধ্যায়। বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায় পেলেন রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব। যুব তৃণমূল সভাপতির দায়িত্ব পেলেন সায়নী ঘোষ। মধুরিমা ঠাকুর পান যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্ব। মহিলা তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয় মালা রায়কে, প্রিয়াঙ্কা অধিকারী পান তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দায়িত্ব। আইএনটিটিইউসির সভাপতি করা হলো মলয় ঘটককে। মদন মিত্রকে সভাপতি করা হলো হকার সংগঠনের। কৃষক এবং খেত মজদুর সংগঠনের দায়িত্বে বেচারাম মান্না এবং পূর্ণেন্দু বসু।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top