• Home
  • খেলা
  • “আরও সুযোগ পাওয়া উচিত ওর” সুদর্শনের উপর আস্থা দেখালেন গম্ভীর

“আরও সুযোগ পাওয়া উচিত ওর” সুদর্শনের উপর আস্থা দেখালেন গম্ভীর

Image

দেবজিৎ মুখার্জি: রাত পোহালেই মুল্লানপুরে একমাত্র টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন দলের হেডকোচ গৌতম গম্ভীর। তাঁর বক্তব্যে তিনি আস্থা দেখালেন সাই সুদর্শনের উপর। বলা যায়, তিনি ইঙ্গিত দিলেন যে দেবদত্ত পাদিক্কালের পরিবর্তে সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হবে। 

গম্ভীর বলেন, “এখনও সেভাবে সুযোগ পায়নি সাই সুদর্শন। ও ইংল্যান্ডেই কেবল খেলেছে। আমার বিশ্বাস, আরও সুযোগ পাওয়া উচিত ওর।” তাঁর মতে, সম্প্রতি শেষ হওয়া আইপিএলে ভালো ফর্মে থাকার সুদর্শনকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করা ঠিক নয়। তিনি বলেন, “আমরা তো মাত্র ১১ জনকেই খেলাতে পারি। খারাপ ফর্মে নেই সাই। ৭০০ রান করেছে আইপিএলে। মাত্র ৪-৫টি ম্যাচ দেখে আমরা যদি কাউকে বিচার করি, তাহলে কোনও দলই ভবিষ্যতের জন্য গড়ে তোলা সম্ভব হবে না।”

প্রসঙ্গত, গতবছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছে সাই সুদর্শনের। এই পর্যন্ত তিনি মোট ৬টি টেস্ট খেলেছেন এবং তাঁর ঝুলিতে রয়েছে দুটি অর্ধশতরান। এখনো পর্যন্ত ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ৮৭। এবার দেখার বিষয় যে আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেলে তিনি এক বড় ইনিংস উপহার দিতে পারেন কিনা দলকে।

Scroll to Top