• Home
  • জেলার খবর
  • “অবমাননা করতে পারি না সেই চেয়ারটাকে” ইস্তফার পর আবেগঘন বার্তা ববির

“অবমাননা করতে পারি না সেই চেয়ারটাকে” ইস্তফার পর আবেগঘন বার্তা ববির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জল্পনার অবসান! কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্র জমা দিয়ে তিনি জানান যে তাঁর পক্ষে আর সম্ভব নয় বর্তমান পরিস্থিতিতে মেয়রের চেয়ারের মর্যাদা রক্ষা করা।

ইস্তফার পর আবেগঘন বার্তায় ববির বক্তব্য, “কেউ নয় ফিরহাদ হাকিম। যে চেয়ারটায় বসেছেন প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা, তার সম্মান আছে একটা। মানুষ প্রচুর যারা আসতেন, কাজ করেছি তাদের রিলিফ দেওয়ার। সেটা এখন সম্ভব হচ্ছে না। তাই অবমাননা করতে পারি না সেই চেয়ারটাকে।”

ববি আরও বলেন, “চেয়ার ধরে বসে থাকব, কিন্তু ঢাল, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাই ইস্তফা দিলাম। যাঁরা আগামিদিনে পুরসভা চালাবেন, তাঁরা হয়তো আমার থেকেও ভালো কাজ করবেন। হয়তো লোকে আমাকে ব্যঙ্গ, সমালোচনা করবেন। কিন্তু সহজ কাজ নয় স্বচ্ছভাবে পুরসভা চালিয়ে পরিষেবা দেওয়া মানুষকে।”

Scroll to Top