দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘জাল সই’ কাণ্ডে এবার নয়া মোড়! বৃহস্পতিবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি। ঘটনাকে ঘিরে জোর শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে।
জানা গিয়েছে, বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারের কাছে যেই চিঠি জমা পড়েছিল, তাতে সই ছিল ববিরও। গোয়েন্দারা তাঁকে প্রশ্ন করেন যে সেই সই কখন, কোথায় এবং কী পরিস্থিতিতে করা হয়েছিল।
পাশাপাশি একই দিনে তিন তৃণমূল বিধায়কের – বাহারুল ইসলাম, অরূপ রায় এবং শুভাশিষ দাস – হাতের লেখার নমুনাও জোগাড় করা হয়েছে কোর্টের নির্দেশে। সিআইডির তরফ থেকে এই কাজ শেষ হয় কলকাতার নগরদায়রা আদালতের অনুমতি মেলার পর। এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। কী হয় আগামীদিনে এবং কাদের নাম জড়ায়, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।



By












