• Home
  • খেলা
  • “বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত” বিশ্বকাপ বয়কটের পক্ষে প্রাক্তন পাক অধিনায়ক

“বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত” বিশ্বকাপ বয়কটের পক্ষে প্রাক্তন পাক অধিনায়ক

Image

নিউজ ডেস্ক: বাংলাদেশের ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত এই মুহূর্তে হইচই ফেলে দিয়েছে গোটা ক্রিকেট মহলে। এবার এই বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি মনে করেন পাকিস্তানের এই ব্যাপারে হস্তক্ষেপ করা দরকার। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে যদি পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করে, তাহলে বিশাল বিপদে পড়বে আসন্ন এই টুর্নামেন্ট।

প্রাক্তন পাক অধিনায়কের বক্তব্য, “এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত পাকিস্তানের। এখন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে, তাহলে বড় বিপদে পড়বে এই বিশ্বকাপ।” বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, “এটা আমি আগেও বলেছি যে বাংলাদেশ যখন কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তা করেই ছাড়ে। আইসিসি, বিজেপি বা বিসিসিআই যাই বলুক না কেন, ওরা প্রমাণ করে দিয়েছে যে ভারত নিরাপদ নয় বাংলাদেশের জন্য। এখন সময় এসেছে পাকিস্তানের কিছু করার। আর ভালো সুযোগ আসবে না এর থেকে। এই বিশ্বকাপ শেষ যদি পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তা বয়কট করে।”

উল্লেখ্য, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না খেলানোর, যাতে অপমানিত হয়েছে বাংলাদেশ। এরপরই সেই দেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই দাবি তোলে যেন দেশের ক্রিকেটাররা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যায়। 

এই ব্যাপারে আইসিসিকে চিঠি পর্যন্ত দেয় বাংলাদেশ। কিন্তু বহু আলোচনার পর আইসিসি জানিয়ে দেয় যে বাংলাদেশের ম্যাচগুলি অন্য কোথাও খেলানো যাবে না এবং তাদের গ্রুপ পাল্টানোও সম্ভব নয়। অবশেষে তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ। যদিও বিসিবি দাবি করেছে যে এই টুর্নামেন্ট খেলার জন্য তারা চেষ্টা করে যাবে।

Releated Posts

না ফেরার দেশে টুটু বসু

মঙ্গলবার গভীর রাতে টুটু বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুর সময়ে তাঁর বয়স…

ByByDebojit Mukherjee May 13, 2026

দাপট অব্যাহত গিলদের! বড় ব্যবধানে পরাজিত করল বৈভব-যশস্বীদের

জয়ের ধারা অব্যাহত শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট টাইটানসের। শনিবার তারা বড় ব্যবধানে পরাজিত করল চলতি আইপিএলের অন্যতম শক্তিশালী…

ByByDebojit Mukherjee May 9, 2026

ফের জয় নাইটদের! ফিন অ্যালেনের ব্যাটিং ঝড়ে উড়ল দিল্লি

রীতিমতো বড় ব্যবধানে জয় পেল কলকাতা। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে বল হাতে বোলারদের দাপট…

ByByDebojit Mukherjee May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top